
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১টার দিকে ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
এর আগে একই রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৭ ধারায় রাত ৯টার দিকে এ মামলা করা হয়। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি আক্তারকে একমাত্র আসামি করা হয়েছে।
ঘটনার পর ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ওই কর্মকর্তার পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গেজেটেড কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়ার পর তারা বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন।
এদিকে ঘটনাটি তদন্তে ঢাকা থেকে এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি দল ঈশ্বরদীতে পৌঁছেছে।
জানা যায়, চলতি বছরের ১ নভেম্বর নিশি খাতুন আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।