
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের পাশে শপিং ব্যাগের মধ্যে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ১২টার দিকে কসবা মন্দভাগ রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস এম শফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি জানিয়েছেন, রাতে রেললাইনের পাশে একটি ব্যাগ কুকুর টানাটানি করছিল। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান। পুলিশ খবর পেয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করে। মৃত শিশুর বয়স আনুমানিক একদিন হবে। সম্ভবত কেউ অবৈধ গর্ভপাতের পর শিশুটিকে রেললাইনের পাশে ফেলে দিয়েছে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ সংগ্রহ করা হবে এবং দাফন সম্পন্ন করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।