
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
থাইল্যান্ডের মুসলিমদের ওপর চালানো ‘তাক বাই গণহত্যা’র জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এই প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন।
২০০৪ সালের ২৫ অক্টোবর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় মুসলিমপ্রধান শহর তাক বাই-তে নিরাপত্তা বাহিনী বিক্ষোভরত জনতার ওপর গুলি চালায়, এতে সাতজন নিহত হন। পরে আটক ৭৮ জনকে হাত-পা বেঁধে সামরিক ট্রাকে গাদাগাদি করে তোলার সময় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

থাকসিন সিনাওয়াত্রা তখন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বলেন, "যদি আমার কোনো কাজ বা সিদ্ধান্ত মানুষকে অস্বস্তিতে ফেলিয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা চাই।"
এ ঘটনার সঙ্গে জড়িত সাত সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাদ দেওয়ার চার মাস পর এই ক্ষমাপ্রার্থনা এল বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট।
/হ্যাভেন টিভি ডট প্রেস
ভিডিও নিউজ পেতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন Heaven tv.press
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।