ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বাংলাদেশ সচিবালয় স্টেশন এলাকায় মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) রাতে ডিএমটিসিএলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে এবং এ কারণে সৃষ্ট অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

তবে ওই দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তারা কী উদ্দেশ্যে ছাদে উঠেছিলেন, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা।