
রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে এক উপ-পরিদর্শক (এসআই)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সকালের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি।”
এসআই শামীম আরও বলেন, আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’ হিসেবে ট্রেনিং শেষে ২০১৭ সালে পুলিশে যোগ দেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং চলাকালীন ডরমেটরিতে ছিলেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।