জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে দলটি আজ (বুধবার, ৬ আগস্ট) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

দুপুর ১২টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের অবস্থান তুলে ধরবে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, “জুলাই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বুধবার দুপুর ১২টায় দেশবাসীর উদ্দেশ্যে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার, ৫ আগস্ট) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় “জুলাই সনদপত্র” ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।