
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীতে দুই দিন অভিযান চালিয়ে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি। ৪৭ ব্যাটালিয়নের সদস্যরা উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে ৩৫ হাজার কেজি জাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৪ কোটি টাকা। কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়ন গত এক বছরে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে মোট প্রায় ৪০০ কোটি টাকার পণ্য জব্দ করেছে। ২০২৫ সালে অভিযান আরও বেগবান হয়ে ১০০ কোটির বেশি মূল্যমানের মাদক ও অবৈধ মালামাল জব্দ ও ১১৩ জন আসামি আটক করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় বিজিবি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও যুক্ত আছে। সুন্দরবন এলাকায় লবণাক্ত পানি দূরীকরণের জন্য স্থাপিত প্রকল্পের মাধ্যমে প্রতিদিন প্রায় ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে, যা ১১টি গ্রাম ও ৪–৫ হাজার পরিবারকে উপকৃত করছে। এছাড়া দুস্থ ও অসহায়দের খাদ্য, চিকিৎসা ও শীতবস্ত্রও সরবরাহ করা হচ্ছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।