গাজীপুরে ২ সন্তানসহ মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

গাজীপুর মহানগরীর পূবাইল নয়নীপাড়া এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক মর্মান্তিক ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী হাফেজা খাতুন মালা তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ এসে তিনটি মরদেহ উদ্ধার করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, একজন নারী তার দুই সন্তানসহ আত্মহত্যা করেছেন। ঘটনার সঠিক কারণ ও নিহতদের বিস্তারিত পরিচয় তদন্তের পর জানানো হবে।

মৃতা হাফেজা খাতুন মালা গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের কন্যা। দুই সন্তানের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।