
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল সোনার খনি আবিষ্কৃত হয়েছে। পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি এবং এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) করাচি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হানিফ গওহর এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আবিষ্কৃত এই খনিতে প্রায় ৬৩৬ বিলিয়ন ডলারের সমমূল্যের সোনা রয়েছে। খনন কার্য শুরু করার প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া এবং কানাডার দুটি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে তারবেলার মাটির নিচ থেকে সোনা উত্তোলন কার্য শুরু হবে।
তবে, এই সোনার খনির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।