
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণের সময় হাদাশ–তাল জোটের দুই ফিলিস্তিনপন্থী এমপি ফিলিস্তিনের পক্ষে স্লোগান তোলায় সংসদ থেকে বহিষ্কৃত হন। এই ঘটনায় সংসদে তীব্র উত্তেজনা ও মতবিরোধ সৃষ্টি হয়।
দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ট্রাম্প যখন ইসরায়েলি সংসদে ভাষণ দিচ্ছিলেন, তখন হাদাশ–তাল জোটের এমপি আইমান ওদেহ ও ওফের কাসিফ “ফিলিস্তিনকে স্বীকৃতি দিন” লেখা একটি কাগজ উঁচিয়ে ধরেন। এতে ট্রাম্পের বক্তব্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা দুই এমপিকে কক্ষে থেকে বের করে দেন এবং তাদের হাতে থাকা কাগজটি ছিনিয়ে নেন।
ঘটনার পর আইমান ওদেহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তার একমাত্র “অপরাধ” হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো—একটি দাবি যা আন্তর্জাতিক সম্প্রদায় বহু আগে থেকেই স্বীকৃতি দিয়েছে। তিনি উল্লেখ করেছেন, এই সত্য বলার জন্যই তাকে সংসদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।