
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
ক্যাস্পিয়ান সাগরে বোমা হামলার হুমকির কারণে নিউইয়র্ক থেকে দিল্লিগামী আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট (এএ ২৯২) রোমে জরুরি অবতরণ করেছে। ই-মেইলের মাধ্যমে হুমকি পাওয়ার পর নিরাপত্তার কারণে ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইউরো নিউজের প্রতিবেদনে জানানো হয়, শনিবার (২২ ফেব্রুয়ারি) বোয়িং ৭৮৩ ড্রিমলাইনার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ক্যাস্পিয়ান সাগর পার হওয়ার পর বোমা হামলার হুমকি আসে, যার ফলে বিমানটি ইউরোপের দিকে ফিরে আসে।
রোম বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা যাচাইয়ের পর ফ্লাইটটি আবার দিল্লির উদ্দেশে যাত্রা করবে। আমেরিকান এয়ারলাইনসের বিবৃতিতে জানানো হয়েছে, সম্ভাব্য হামলার হুমকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটিকে রোমে অবতরণ করানো হয়েছে।
/হ্যাভেন টিভি ডট প্রেস
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।