
তাইওয়ানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৫:৩২ মিনিটে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে। তবে আপাতত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এতে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে উঠেছে। আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩১.৬ কিলোমিটার।
তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের নিকটে অবস্থান করায় দেশটি ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। এর আগে, ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০ এর বেশি মানুষ নিহত হয়েছিল এবং ১৯৯৯ সালের ৭.৩ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল প্রায় ২০০০ জন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।