
ঢাকার মিরপুরে একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন।
গার্মেন্টসটির পাশাপাশি একই এলাকার একটি কেমিকেল গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা টানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।