খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। আগামী নভেম্বর মাসে তিনি অংশ নেবেন এক বিশেষ “মেগা লেকচার ইভেন্টে”।

আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২০ অক্টোবর, সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটির বিস্তারিত সময়সূচি ও স্থান ঘোষণা করা হবে।

তিনি জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রাম অনুষ্ঠিত হতে পারে। তবে কেবল রাজধানীতেই নয়, দেশের অন্যান্য স্থানেও এ ধরনের আরও প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আলী রাজ আরও জানান, ডা. জাকির নায়েকের এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়— এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।

ভক্ত ও অনুসারীদের দীর্ঘ প্রতীক্ষার পর এ সফরকে বাংলাদেশের মুসলিম সমাজে এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।