
রাজধানীর পুরান ঢাকায় বাসের ধাক্কায় ২০ বছর বয়সী ক্রিকেটার আশরাফুল ইসলাম আশিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন যুবকও আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সকালে নিহত আশিকের মরদেহ চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় নেওয়া হয়।
আশিক তার খালাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে বের হন। পুরান ঢাকার বাবুবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত আশিক চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির ওপেনার ব্যাটসম্যান ছিলেন এবং ঢাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক ছাত্র ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোখলেছুর রহমান গাজীর ছেলে।
চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও বিসিবির প্রশিক্ষক শামীম ফারুকী জানান, আশিক জেলা ও বিভাগীয় পর্যায়ে দক্ষতার সঙ্গে কয়েকটি ম্যাচ খেলেছে। তিনি একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন এবং ভবিষ্যতে শামীম পাটোয়ারীর মতো প্রতিষ্ঠিত ক্রিকেটার হওয়ার সম্ভাবনা রাখতেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।