
ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :
টেস্টের তৃতীয় দিন ক্যারিবিয়ান বোলারদের তাণ্ডবে পাকিস্তানকে ১২০ রানে পরাজিত করে ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয় পেলো উইন্ডিজ। ২৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
সোমবার (২৭ জানুয়ারি) পাকিস্তান ৪ উইকেটে ৭৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। শুরুতেই সৌদ শাকিল (১৩ রান) এবং কাশিফ (১ রান) ক্যাচ আউট হয়ে ফিরে যান। এতে পাকিস্তানের ওপর চাপ বেড়ে যায়।

মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমান ৩৯ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সালমান ১৫ রানে সাজঘরে ফিরে গেলে এই পার্টনারশিপ ভেঙে যায়। এরপর রিজওয়ানও ২৫ রান করে ফিরে যান।
গুদাকেশ মোতিরের বলে ক্যাচ তুলে ফেরেন নোমান আলী। শেষ পর্যন্ত পাকিস্তান ৪৪ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায়।
উইন্ডিজের বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত। বিশেষত, জোমেল ওয়ারিক্যানের ফাইফারে পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় তারা। ১৯৯০ সালের নভেম্বরে পাকিস্তানের মাটিতে শেষবারের মতো টেস্ট জয় পেয়েছিল সফরকারী দল উইন্ডিজ, আর এবার ৩৪ বছর পর আবারও সেই ঐতিহ্য ফিরিয়ে আনে তারা।
/হ্যাভেন টিভি ডট প্রেস
ভিডিও নিউজ পেতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন Heaven tv.press
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।