
ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :
প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজির চোট কাটিয়ে দলে ফিরলেও, মাঠে নামা হচ্ছে না। কুঁচকির ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে।
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্র দু'সপ্তাহ পর মাঠে গড়াবে। এর আগে, পাকিস্তানে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, যার জন্য দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে। এই সিরিজে অংশগ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করতে কোয়েটজি দলের সঙ্গে অনুশীলন করেন এবং ১০ ওভার বোলিং করেন। কিন্তু এরপরই কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন।
চিকিৎসকদের মতে, ৫০ ওভারের ম্যাচে বোলিংয়ের চাপ তার চোট আরও বাড়িয়ে দিতে পারে, যার কারণে ত্রিদেশীয় সিরিজে খেলা হচ্ছে না তার। এমনকি, চ্যাম্পিয়নস ট্রফিতে তার অংশগ্রহণ নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে।

ত্রিদেশীয় সিরিজ আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে। রাউন্ড রবিন পদ্ধতির এই সিরিজে তিন দল একে অপরের বিপক্ষে একবার করে মাঠে নামবে। সিরিজের মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। সিরিজের ফাইনাল ১৪ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে।
/হ্যাভেন টিভি ডট প্রেস
ভিডিও নিউজ পেতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন Heaven tv.pres
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।