
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৮৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। একই সময়ে এখন পর্যন্ত মোট ৫৫ হাজার ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৮৫৭ জন। এর মধ্যে ঢাকার দুই সিটিতে ২৮৩ জন, বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ৮৭ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৩৯ জন, রাজশাহীতে ৭৬ জন, রংপুরে ৭ জন এবং সিলেটে ৬ জন।
একই সময়ে ৭৭৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫২ হাজার ৫৬১ জন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।