ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালের শয্যা দখল করেছে ৩৪৫ জন ডেঙ্গু রোগী। বাকি রোগীরা রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বছর এখন পর্যন্ত মোট ৬৯ হাজার ৩৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৩৪ জন। এ ছাড়া এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন মোট ২৭৮ জন।