দেশের বাজারে স্বর্ণের দাম এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে। প্রতি ভরি ১,৪৬৯ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে—২ লাখ ২ হাজার ১৯৫ টাকা।

নতুন এই দাম আজ (৮ অক্টোবর) বুধবার থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী:

  • ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা