
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এই দাবিতে আজ বৃহস্পতিবার (৬ মার্চ) তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
সিইসি আশ্বস্ত করেছেন যে, আগামী বুধবারের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যা আগামী জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।” এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশন (ইসি) থেকে সরকারকে চিঠি পাঠানো হবে।

এনআইডি সেবা ইসি থেকে সরানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের নির্বাচন অফিসগুলোতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পরবর্তীতে যদি দাবি পূরণ না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
/হ্যাভেন টিভি ডট প্রেস
ভিডিও নিউজ পেতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন Heaven tv.press
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।