
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করবেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরে তিনি দেশে ফেরার পরিকল্পনাও করেছেন।
সূত্রের বরাতে জানা গেছে, তারেক রহমান ২০ অক্টোবর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। ওমরাহ পালন শেষে তিনি লন্ডনে ফিরে যাবেন। এরপর নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে, ব্রিটেনে অবস্থানরত বিএনপির কয়েকজন নেতা তারেক রহমানের সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে পরিবারের বাইরে আর কারা তার সঙ্গে একই ফ্লাইটে যাচ্ছেন, তা এখনো নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে তারেক রহমান হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। সে সময় খালেদা জিয়া তার সঙ্গে ছিলেন। এরও আগে, ২০১৪ সালে তিনি মায়ের সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।