গত ১লা জানুয়ারী সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টন রেস্টুরেন্টে জাতীয় সাংস্কৃতিক, সামাজিক, সেবামূলক প্রতিষ্ঠান SOAB । সওয়াব ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন সম্পন্ন হলো।

মরমী গীতিকবি মরহুম আব্দুল কাদির হাওলাদার এর পরিবারকে ৫০,০০০/- সহায়তা/হাদিয়া প্রদানের মধ্য দিয়ে সাওয়াব ফাউন্ডেশনের যাত্রা শুরু হল। এসময় উপস্থিত ছিলেন সওয়াব ফাউন্ডেশন এর মূল দশজন সমন্বয়ক।

উপস্থিত সমন্বয়কগণের আলোচনায় উঠে এসেছে সওয়াব ফাউন্ডেশন এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হবে, ইসলামি সাংস্কৃতিক অঙ্গনের কবি, গীতিকার, সুরকার, শিল্পী, কলাকুশলী তথা ক্যামেরার সামনের পেছনের প্রতিটি সুবিধা বঞ্চিত সংস্কৃতি কর্মীর বিপদে-আপদে, সুবিধা-অসুবিধায়, সুখে-দুখে, মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে তার পরিবারের পাশে দাঁড়াবে সওয়াব ফাউন্ডেশন। তাছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন দুর্গতদের পাশে দাঁড়াবে সওয়াব।

মূল সমন্বয়গণের কথায় আরো উঠে এসেছে SOAB – Society of Arts Bangladesh যার অর্থ- "বাংলাদেশ শিল্প সমিতি" আরবিতে "সওয়াব" শব্দের অর্থ "পুরস্কার"। এই সংগঠন পুরস্কৃত করবে সাংস্কৃতিক কর্মীদের, বাছাই করবে সেরা সংস্কৃতি কর্মীকে, তাদের প্রতিভা বিভিন্ন উপায়ে তুলে ধরবে জাতির সামনে। প্রতিবছর আয়োজন করবে সেরা গীতিকার সুরকার ও শিল্পী সম্মাননার। এছাড়াও আরো নানামুখী উদ্যোগ গ্রহণ করবে সওয়াব যা পর্যায়ক্রমে জানানো হবে জাতিকে। সওয়াবে অন্তর্ভুক্ত হবে দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল ইসলামীক সংস্কৃতি কর্মী।

পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয় সওয়াবের উদ্বোধনী অনুষ্ঠান।

মরহুম আব্দুল কাদির হাওলাদারের স্ত্রীর হাতে নগদ ৫০,০০০ টাকা তুলে দিচ্ছেন গাজী আনাস রওশান সহ সওয়াবের সমন্বয়কগন
ভিডিও নিউজ দেখুন Heaventv.press এর ইউটিউব চ্যানেল