
খাওয়ার পর বসে থাকা: ধূমপানের মতোই ক্ষতিকর অভ্যাস
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এটি আমরা সবাই জানি। কিন্তু খাবারের পরপর বসে থাকার অভ্যাসও শরীরের জন্য বিপজ্জনক। বিশেষ করে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘক্ষণ বসে থাকলে বিপাক ক্রিয়া ধীর হয়ে যায় এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, শুধু ধূমপান নয়, দীর্ঘ সময় ধরে বসে থাকা অভ্যাসও জীবনযাত্রাকে ঝুঁকিপূর্ণ করে তোলে।
খাবারের পর বসে থাকলে কী হয়?
ভারতের কিমশেলথ ত্রিভান্দ্রম হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ধীনেশ ডেভিড জানান, খাবারের পরপরই বসে থাকলে শরীরের বিপাক ধীর হয়ে যায়। ফলে ওজন বৃদ্ধি পায়, ধমনীতে চর্বি জমে এবং হৃদরোগের ঝুঁকি তৈরি হয়। যদিও ধূমপানের মতো তাৎক্ষণিক ক্ষতি হয় না, তবুও এটি স্বাস্থ্যহানি ঘটায়।
দীর্ঘক্ষণ বসে থাকার প্রভাব
ফরিদাবাদের অমৃতা হাসপাতালের চিকিৎসক ডা. মোহিত শর্মা বলেন, দিনে ৬–৮ ঘণ্টার বেশি বসে থাকলে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, ক্যানসার এমনকি অকালমৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, দিনে ৮ ঘণ্টার বেশি বসে থাকা মানুষের মৃত্যুঝুঁকি প্রায় ৩৪% বাড়ে। তুলনামূলকভাবে যারা দিনে ১–৫ সিগারেট খান, তাদের হৃদরোগের ঝুঁকি ৪০–৫০% বেশি।
শারীরিক সমস্যা ছাড়াও মানসিক প্রভাব
হায়দরাবাদের যশোদা হাসপাতালের ডা. কে. সোমনাথ গুপ্ত জানান, দীর্ঘসময় বসে থাকলে ঘাড়, পিঠ ও কাঁধে ব্যথা, রক্ত সঞ্চালনের ঘাটতি ও পেশি দুর্বলতা দেখা দেয়। পায়ের পেশি দুর্বল হলে সহজেই আঘাত বা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
কীভাবে এই অভ্যাস বদলাবেন?
ডা. মোহিত শর্মা কিছু সহজ পরামর্শ দিয়েছেন:
- প্রতি ২ ঘণ্টা পর উঠে খানিকটা হাঁটাহাঁটি করুন।
- পানি পান করতে উঠে দাঁড়ান।
- পিঠ সোজা করে বসার অভ্যাস করুন।
- মাঝে মাঝে স্ট্রেচিং বা হালকা হাঁটাহাঁটি করুন।
চিকিৎসকরা মনে করান, দীর্ঘ সময় বসে থাকা শুধু শারীরিক নয়, মানসিকভাবে ও ক্ষতিকর। এতে মনোযোগ কমে যায়, উদ্যম হারায়। তাই সক্রিয় থাকা, নিয়মিত হাঁটা ও কিছু ব্যায়ামের মাধ্যমে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা জরুরি।
উপসংহার:
শুধু ধূমপান ছাড়লেই হবে না, বসে থাকার অভ্যাসও পরিবর্তন করতে হবে। দিনে যতটা সম্ভব নড়াচড়া করুন, হাঁটুন এবং শরীর সচল রাখুন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।