
অ্যান্ড্রয়েডে যুক্ত হলো নতুন ৪টি স্মার্ট ফিচার: আরও নিরাপদ ও সুবিধাজনক ব্যবহার নিশ্চিত
ব্যবহারকারীদের নিরাপত্তা এবং সংযুক্ততা বাড়াতে অ্যান্ড্রয়েডে এসেছে একগুচ্ছ নতুন সুবিধা, যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্মার্ট ও নিরাপদ করবে। মেসেজ থেকে শুরু করে লাইভ লোকেশন শেয়ারিং, গাড়ি পার্কিং সময় গেমিং বা স্মার্ট কেনাকাটা—সবই এখন আরও সহজ।
১. সন্দেহজনক মেসেজে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা
গুগল মেসেজেসে নতুন AI-চালিত স্ক্যাম ডিটেকশন ফিচার যুক্ত হয়েছে। এটি সন্দেহজনক মেসেজ চিহ্নিত করে ব্যবহারকারীকে রিয়েল-টাইম সতর্ক করে। প্রয়োজন হলে এক ক্লিকেই মেসেজ ব্লক ও রিপোর্ট করা যাবে। সব প্রক্রিয়া ডিভাইসের মধ্যেই সম্পন্ন হয়, তাই ব্যক্তিগত তথ্য থাকবে সম্পূর্ণ নিরাপদ।
২. লাইভ লোকেশন শেয়ার
ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের মাধ্যমে বন্ধু ও পরিবারের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করা যাবে। পরিচিতদের অবস্থান ম্যাপে দেখা যাবে এবং কত সময়ের জন্য লোকেশন শেয়ার হবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। নিয়মিত রিমাইন্ডারও থাকবে।
৩. গাড়ি পার্কিং অবস্থায় গেমিং
অ্যান্ড্রয়েড অটোতে গাড়ি পার্ক করা থাকলে স্ক্রিনে সরাসরি জনপ্রিয় গেম খেলা যাবে। অপেক্ষার সময় আর বিরক্তিকর নয়—গেম খেলেই কাটানো যাবে সময়।
৪. স্মার্ট কেনাকাটায় সহায়ক ক্রোম ফিচার
ক্রোম ব্রাউজারে নতুন শপিং ইনসাইট ফিচার যুক্ত হয়েছে। পণ্যের দামের ইতিহাস, মূল্য কমার নোটিফিকেশন এবং বিভিন্ন ওয়েবসাইটের দাম তুলনা করা সহজ হবে। “প্রাইস ইজ লো” নোটিফিকেশন ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
অ্যান্ড্রয়েডের এই নতুন ফিচারগুলো কেবল প্রযুক্তিগত আপডেট নয়; এগুলো ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ, সুবিধাজনক ও স্বস্তিদায়ক করে তুলবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।