
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ডাকসুর জিএস প্রার্থী এসএম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে জানান, “আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিতে ধারাবাহিকভাবে সাইবার হামলা চলছে। কয়েকজন প্রার্থীর অ্যাকাউন্ট ইতোমধ্যে সাসপেন্ড হয়ে গেছে। আবার কিছু অ্যাকাউন্ট মাঝেমধ্যে হঠাৎ লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সহায় হোন।”
এর আগে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও কিছু সময়ের জন্য তার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। এ নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন এবং পুরুষ প্রার্থী ৪০৯ জন। মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।