
রাজধানীর মুগদা এলাকার ফুটপাত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্বরোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ মেধা জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আশপাশের লোকদের জিজ্ঞাসা করেও মরদেহের পরিচয় জানা যায়নি। তাই প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসআই আরও বলেন, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে সম্পর্কিত আইনি প্রক্রিয়াও চলছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।