৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর

আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

                                                                 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটেও এসব তথ্য পাওয়া যাবে।

এ জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা জানতে পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd নিয়মিত অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকাশিত তথ্যে পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে পিএসসি।