ইফতেখার হোসাইন, প্রতিবেদক :

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর যদি কোনো সভা, সমাবেশ বা প্রচারণামূলক কার্যক্রম চালায়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বৃহস্পতিবার (৬ মার্চ) ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করেসন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা অন্য কোনো উপায়ে প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ

ডিএমপি জানায়, হিযবুত তাহরীরসহ কোনো নিষিদ্ধ সংগঠন যদি প্রচারণা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

/হ্যাভেন টিভি ডট প্রেস

ভিডিও নিউজ পেতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন Heaven tv.press