
‘মেঘমল্লার’ চলচ্চিত্রের নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

জানা গেছে, জাহিদুর রহিম অঞ্জন দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন এবং বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা তার লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিলেও অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং লাইফ সাপোর্টে থাকাকালীন তিনি মারা যান।
২০১৪ সালে আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে তিনি নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। প্রথম ছবিতেই তিনি ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
/হ্যাভেন টিভি ডট প্রেস
ভিডিও নিউজ পেতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন Heaven tv.press
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।