বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, বরং অন্য দেশের দলের শাখা হিসেবে কাজ করে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালি মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে রিজভী এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন সবার। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন, কিন্তু জনগণের মাঝে কোনো বিভাজন নেই। উৎসব মানুষে মানুষে সৌহার্দ্যের বার্তা দেয়।”

ষড়যন্ত্রের অভিযোগ তুলে রিজভী আরও বলেন, “পূজার সময়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। দেশের এক ইঞ্চি জমির দিকে কেউ কুনজর দিলে তার জবাব দেওয়া হবে। এ দেশে হিন্দু-মুসলিমে কোনো বিভেদ নেই।”