
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের আশা, দেশে উন্নত চিকিৎসা গ্রহণের মাধ্যমেই তিনি সুস্থ হয়ে উঠতে পারেন—বিদেশে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।
বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, রোববার (৭ ডিসেম্বর) রাতে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
তিনি বলেন, “ম্যাডাম আগের তুলনায় ভালো আছেন। এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসা দিচ্ছি। আমাদের বিশ্বাস, দেশেই চিকিৎসা নিয়েই তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি এর আগেও আরও গুরুতর অবস্থায় ছিলেন, বর্তমানে ধীরে ধীরে সেরে উঠছেন। সম্ভবত তাকে লন্ডনে নিতে হবে না।”
চিকিৎসকের মতে, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন দিকেই উন্নতি দেখা যাচ্ছে। রোববার তার সিটিস্ক্যান, ইসিজি ও আরও কয়েকটি পরীক্ষা করা হয়, যার সবগুলোর ফলই সন্তোষজনক এসেছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।