
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রতিদিনই নতুন নতুন ডকুমেন্টারি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন নিজেদের অভিজ্ঞতা ও প্রতিরোধ-ইতিহাস তুলে ধরতে সক্রিয়ভাবে উদ্যোগ নিচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীতে সাইমুম শিল্পী-গোষ্ঠী আয়োজিত ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট’-এর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক সুন্দর ডকুমেন্টারি তৈরি করেছি। ১৯৭১ সালের গণহত্যার সময় ‘স্টপ জেনোসাইড’-এর মতো দু-একটা কাজ হয়েছিল, আর এখন জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিনই কিছু না কিছু তৈরি হচ্ছে। প্রতিটি ইউনিভার্সিটি কীভাবে আন্দোলনে যুক্ত হয়েছে, কোথায় গণজোয়ার উঠেছে—সবই আসছে ডকুমেন্টারির মাধ্যমে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।