
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ‘সচেতন মহিলা সমাজ’। এটি ঘটে এমন সময়, যখন জোনায়েদ সাকিকে জোটের নেতা হিসেবে বিএনপি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে।
শনিবার বিকালে ‘বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ’ ব্যানারে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা হাতে ঝাড়ু ধরে বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে নেত্রী আছিয়া আক্তার, সানজিদা আক্তার ফারজানা, শাহেরা খাতুন, মোসাম্মদ নয়নতারা প্রমুখ বক্তব্য দেন। তারা জোনায়েদ সাকিকে বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বক্তব্যে সানজিদা আক্তার ফারজানা বলেন, “আমরা ধানের শীষের প্রার্থীকে বাঞ্ছারামপুরে চাই। আমরা জোনায়েদ সাকিকে চিনি না। ৫ আগস্টের পর থেকে তিনি বাঞ্ছারামপুরে এসে বাম রাজনীতির নামে ধর্মবিরোধী চিন্তাধারা ছড়াচ্ছেন এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।