ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে একটি তৈরি পোশাক কারখানা ও একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দুর্ঘটনাটি মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঘটে। সাত তলার একটি গার্মেন্টসের চতুর্থ তলায় আগুন লাগে এবং তা পাশের কেমিকেল গুদামে ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।