বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বর্তমানে নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

সেক্রেটারি জেনারেল দেশবাসীর কাছে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সুস্থতার জন্য দোয়া করার আহবানও জানান।

দলের প্রচার বিভাগ জানিয়েছে, গত দুই মাস ধরে ডা. তাহের কিছুটা অসুস্থ বোধ করছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সফরের সময়ও তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছিলেন। বর্তমান হাসপাতালে ভর্তি হওয়াটিও তার সেই ফলোআপ চিকিৎসার অংশ।