সন্ত্রাসী হামলায় আহত জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জাগপা সভাপতির খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।