রিপন মিয়ার ভিডিও ও kontroversy: ম্যানেজারের নির্দেশে স্ত্রী সন্তান অস্বীকার

সাদাসিধে জীবন যাপন করা রিপন মিয়া ভিডিও বানানো শুরু করেছিলেন গ্রামের কাঠমিস্ত্রি হিসেবে। মাঝে মাঝে ভিডিওতে ছড়া বলতেন। কিন্তু এ কাজ থেকে কোনো আয় হতো না, তাই চাকরির খোঁজে ঢাকায় যান। কয়েকজন ব্যক্তি তাকে একটি চাকরি দিলেও, সে চাকরি বেশিদিন চালাতে পারেননি এবং গ্রামে ফিরে আসেন।

এরপর তিনি রান্নার ভিডিও বানাতে শুরু করেন। ঝকঝকে ভিডিও এবং ভালো কোয়ালিটির কারণে মানুষের মধ্যে আগ্রহ জন্মায়। কক্সবাজারে বানানো ভিডিওটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। পরবর্তীতে নেপালসহ অন্যান্য ভিডিওও দর্শকদের আগ্রহ সৃষ্টি করে।

কিন্তু সম্প্রতি দেখা গেছে, রিপন নিজের স্ত্রীকে অস্বীকার করছেন এবং বাবা-মাকে দেখছেন না। তার পেইজ থেকে টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে লেখা পোস্টও তিনি নিজে করেননি। নেটিজেনরা বিষয়টি মেনে নিতে পারছেন না।

কন্টেন্ট ক্রিয়েটর রাহিদ রনি জানিয়েছেন, রিপন মিয়াকে সবকিছু শেখানো হচ্ছে তার ম্যানেজার সজিবের মাধ্যমে। রাহিদ রনির মতে, সজিব রিপনকে আয়ের পথ দেখানোর পাশাপাশি মিথ্যা বলতেও নির্দেশ দিচ্ছেন। সজিব বলেন, যদি রিপন স্ত্রী ও সন্তানকে প্রকাশ করে, তার মূল্য কমে যাবে এবং স্পন্সর পাওয়া কঠিন হবে।

রাহিদ রনি বলেন, “রিপন মিয়াকে সব শিখিয়ে দেওয়া হয়েছে। তিনি বিবাহিত, কিন্তু সেটা প্রকাশ করলে তাঁর জনপ্রিয়তা কমে যাবে। তাই তাকে স্ত্রী সন্তানকে গোপন রাখতে বলা হয়েছে।” এই নির্দেশনা নেটিজেনদের কাছে হাস্যকর ও জঘন্য হিসেবে বিবেচিত হচ্ছে।