
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত অতিরিক্ত ২৫ জন বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।
শপথ নেওয়া বিচারপতিদের মধ্যে রয়েছেন:
- সুপ্রিম কোর্টের আইনজীবী: মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, ফাতেমা আনোয়ার, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর ও উর্মি রহমান।
- আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব: মো. সাইফুল ইসলাম।
- চট্টগ্রামের জেলা ও দায়রা জজ: মো. নুরুল ইসলাম।
- আইন ও বিচার বিভাগের সচিব: শেখ আবু তাহের।
- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল: আজিজ আহমদ ভূঞা।
- আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব: এস এম সাইফুল ইসলাম।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল: দিহিদার মাসুম কবীর, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, মাহমুদ হাসান, এ এফ এম সাইফুল করিম এবং এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।
- হবিগঞ্জের জেলা ও দায়রা জজ: জেসমিন আরা বেগম।
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব: মুরাদ-এ-মাওলা সোহেল।
- ঢাকা মহানগর দায়রা জজ: মো. জাকির হোসেন।
- সলিসিটর (সিনিয়র জেলা জজ): মো. রাফিজুল ইসলাম।
এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে সরকার তাদের নিয়োগ দেয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।