
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের বেলায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা, তবে সারাদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ‘ট্রেস’ পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।
এদিকে, সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে—চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে। অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।