ফয়জুল করিমকে কুরআন অবমাননার দায়ে লিগ্যাল নোটিশ পাঠানো হলো

পবিত্র কুরআনকে অবমাননা করে দ্বীনি অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর এই নোটিশ রেজিস্টার্ড ডাকের মাধ্যমে পাঠান। নোটিশ প্রেরণকারী আইনজীবী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, ৬ অক্টোবর ইউটিউবের ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে প্রকাশিত ভিডিও ক্লিপে ফয়জুল করিম পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, “শুধু কুরআন কিচ্ছু না” এবং “শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।”

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এসব মন্তব্য কুরআনের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বাংলাদেশে কুরআন অবমাননা আইনত দণ্ডনীয় অপরাধ।

ফয়জুল করিমকে নোটিশে তিন দিনের মধ্যে তার মন্তব্য প্রত্যাহার করতে, নিঃশর্ত ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এ ধরনের ধর্ম অবমাননাকর মন্তব্য না করার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে