রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে রূপনগরের শিয়ালবাড়িতে কসমিক ফার্মা নামে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুনে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।