
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে আমবাগ বাবুর্চি মোড় এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যুক্ত হয়।
প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে মোট চারটি ইউনিট কাজ করেছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের মূল কারণ নির্ণয়ের কাজ চলছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।