
যে কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে। এই বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১৩ অক্টোবর) জানানো হয়েছে, প্রতিটি গ্রাহক নিজের এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম রাখার অনুমতি পাবেন। অতিরিক্ত সিম থাকলে তা ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে।
নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে ব্যবহারকারীরা ১৬০০১# লিখে এবং এনআইডির শেষ চার ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।
বিটিআরসি সতর্ক করেছে, যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।