
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে বামপন্থিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে তারা অস্তিত্ব সংকটে পড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনে একসময়ের দাপুটে বাম সংগঠনগুলো ভরাডুবির শিকার হয়েছে, বিপরীতে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত জোট বড় জয় পেয়েছে। শিক্ষার্থীদের মতে, বাম সংগঠনগুলোর সেকেলে কাঠামো, বিভাজন, ধর্মবিশ্বাসে গুরুত্ব না দেওয়া এবং শিক্ষার্থীবান্ধব কর্মসূচি না থাকার কারণে জনপ্রিয়তা কমছে।
বিশ্লেষকরা বলছেন, আদর্শচ্যুতি, সরকারদলীয় আঁতাত, অছাত্র নেতৃত্ব, পুঁজিবাদী বাস্তবতায় খাপ খাওয়াতে না পারা এবং জনগণের দৈনন্দিন সমস্যা থেকে দূরে থাকার কারণে এ সংকট তৈরি হয়েছে। এক সময় হাজারো শিক্ষার্থীকে সংগঠিত করতে পারলেও বর্তমানে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ খুবই সীমিত।
গবেষকদের মতে, সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ কমে যাওয়া এবং ডানপন্থি প্রবণতা বৃদ্ধির প্রভাবেও বাম সংগঠনগুলো প্রাসঙ্গিকতা হারাচ্ছে। ফলে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে বামপন্থিদের ঐতিহাসিক শক্তি আজ টিকে থাকার লড়াই করছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।