প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি থাকে। তাই বাইরে বের হওয়ার আগে জানা ভালো কোথায় কোন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ অক্টোবর) ঢাকায় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি:

বিএনপির কর্মসূচি:
বেলা ১১টা ও বিকেল ৪টায় গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় ঐকমত্য কমিশন:
দুপুর ২টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি:
বিকেল পৌনে ৪টায় ডিএমপি হেডকোয়ার্টার প্রাঙ্গণে ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।