
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও মুরগীবাহী পিকআপের সংঘর্ষে রবিউল ইসলাম (৪৩) নিহত হয়েছেন। রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও চারজন আহত হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, ঢাকামুখী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল পিকআপে ধাক্কা দেয়। এতে গাড়ির পাঁচ যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন রিথিকা (২৫), নেহা (২৬), রাব্বি (২৬) ও রানা (২৭)।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।