চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৫৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে নতুন কোনো মৃত্যু ঘটেনি। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জন

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল ১২৬, চট্টগ্রাম ১০৪, ঢাকা ৩৫১, খুলনা ৩১ ও ময়মনসিংহ ৪৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল ৪৬৮ জন রোগী শনাক্ত হয়েছে। তবে শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে পুরুষ ৪৩০ জন ও নারী ২২৯ জন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৬৪,২৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ২৮,২৯৪ জন, বাকি ৩৬,০০৩ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত বছর ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১,০১১,২১৪ জন

দেশের ইতিহাসে ২০২৩ সালে সর্বোচ্চ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুবরণ করেছে। সেবছর ৩,২১,১৭৯ জন সংক্রমিত হয়েছেন, যাদের মধ্যে ১,৭০৫ জনের মৃত্যু হয়েছে।

২০২২ সালে ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন, হাসপাতাল ভর্তি হয়েছেন ৬২,৩৮২ জন। করোনার কারণে ২০২০ সালে ডেঙ্গু সংক্রমণ তেমন দেখা যায়নি, তবে ২০২১ সালে ২৮,৪২৯ জন আক্রান্ত হন, যার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।