জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সানজিদা ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, সানজিদা ইসলামের অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।