চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হঠাৎ অসুস্থ হয়ে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া ও জামিলা গোমস্তাপুর উপজেলার শেফালী বেগম মহিলা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। রাতের আঁধারে তারা হঠাৎ অসুস্থ হয়ে প্রচণ্ড বমি শুরু করে। বিষয়টি জানতে পেরে সহপাঠীরা শিক্ষকদের খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পথেই তানিয়ার মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জামিলা।

হঠাৎ এ দুই শিশুশিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়া অথবা অন্য কোনো অসুস্থতার কারণে এ ঘটনা ঘটতে পারে।চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হঠাৎ অসুস্থ হয়ে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া ও জামিলা গোমস্তাপুর উপজেলার শেফালী বেগম মহিলা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। রাতের আঁধারে তারা হঠাৎ অসুস্থ হয়ে প্রচণ্ড বমি শুরু করে। বিষয়টি জানতে পেরে সহপাঠীরা শিক্ষকদের খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পথেই তানিয়ার মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জামিলা।

হঠাৎ এ দুই শিশুশিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়া অথবা অন্য কোনো অসুস্থতার কারণে এ ঘটনা ঘটতে পারে।